লাল জবা ফুলে মায়াবী রূপে পূজা চেরি
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা।
ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুক নিয়ে প্রশংসা করছেন ভক্তরা।
ছবিগুলোতে পূজাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন সাজে।
একটি ছবিতে ক্যাফেতে বসে সময় কাটাতে দেখা যায় তাকে।
সামনে ছিল কফির মগ ও ফলের জুস।
সাদা লেসের কাজ করা টপস ও চোখে সানগ্লাসে তার ক্যাজুয়াল লুকও ছিল নজরকাড়া।
অন্য ছবিগুলোতে সবুজে ঘেরা শান্ত পরিবেশে পাথুরে পথের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন পূজা।
হাতে ও মুখের পাশে ছিল উজ্জ্বল লাল জবা ফুল।
বিশেষ করে জবা ফুল দিয়ে মুখের একাংশ আড়াল করা ক্লোজআপ ছবিটি তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে।
হালকা সবুজ ও গোলাপি শেডের পোশাকের সঙ্গে লাল জবার বৈপরীত্যও নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতি জানিয়ে পূজা লিখেছেন, ‘কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই।
জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।
’ পূজার পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা গেছে।
অনেকে তার সৌন্দর্য, ফ্যাশন ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেছেন।
এদিকে আগামী ১৬ সেপ্টেম্বর পূজার বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়েছে।
তবে বিষয়টি সরাসরি নাকচ করেছেন অভিনেত্রী।
পূজা জানিয়েছেন, তার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড।
তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন তিনি।
তবে তখন পাত্রের পরিচয় বা বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি।
এবারও নিজের অবস্থান পরিষ্কার করে পূজা বলেছেন, তিনি এনগেজড হলেও এখনো বিয়ে করেননি এবং বিয়ের তারিখও ঠিক হয়নি।
তারিখ চূড়ান্ত হলে নিজেই সবাইকে জানাবেন।
পূজার ভাষায়, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি।
আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি।
হলে আমি জানাবো।

