দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
কেন্দ্রিয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের আশিকুর রহমান আশিক দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রোববার সকালে যুক্তরাজ্য থেকে ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছেন। এ সময় বিমানবন্দরের ভিআইপি গেটে তাঁকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ ও নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিউল আলম মতি, অ্যাডভোকেট আবদুল জলিল, বিএনপি নেতা ছাদিকুর রহমান, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মুহি, যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল ও সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলী রাসেল, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমদ, যুবদল নেতা মাসুক আহমদ, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরেছ আলী, ইতালি উত্তর মহানগরী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ শাহরিয়া হাসান মাহি, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ রিমন, নজির আহমদ, কামাল উদ্দিন, আবদুল মুমিন, রেদ্বওয়ান আহমদ সুমন, সুয়েব আহমদ, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরীসহ সুনামগঞ্জ জেলা, ছাতক উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে বিশাল গাড়িবহর নিয়ে আশিকুর রহমান আশিক তাঁর নিজ এলাকা ছাতকের কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের বাড়িতে পৌঁছান। সেখানে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ওই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আশিকুর রহমান আশিক। এ সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দীর্ঘ এক যুগ পর দেশে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। কর্মী সমাবেশ শেষে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর দেশে ফিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে সংবর্ধনা ও ভালোবাসা জানানোর জন্য উপস্থিত সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
