শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ২৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২১:০৩ |

দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রত্যেক কর্মীর সঙ্গে দেখা করেন এবং হাত মেলান। এছাড়া কর্মীদের ইচ্ছায় তিনি বেশ কয়েকটি সেলফিও তোলেন।

ফ্লাইটের আগে বেশ কয়েকজন কর্মী জানান, মালেশিয়াতে তারা সম্পূর্ণ বিনা খরচে যাচ্ছেন। তাদের তেমন কোনও অর্থ খরচ করতে হয়নি। এমনকি আগের করা পাসপোর্টের খরচও ফেরত পেয়েছেন।

 

মালয়েশিয়াগামী একজন কর্মী বিমানবন্দরে প্রবেশের আগে জানান, তিনি ২০২২ সালে পাসপোর্ট করেছেন। তবে আজকে মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার কারণে তার পাসপোর্ট তৈরির অর্থ ৫ হাজার টাকা ফেরত দিয়েছে বোয়েসেল।

জানা গেছে, তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন। 

বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’। কর্মীকে বোয়েসেল বা অন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনও অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা বহন করছে।   

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এতে করে জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়ান সরকারের সহযোগিতায় আবারও শ্রম রফতানি শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি মালয়েশিয়ান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ– উভয়ের জন্যই লাভজনক হতো। সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষাকে একটি বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে ‘বাংলাদেশ’ হিসেবেই চিনবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, আপনাকে দিয়েই তারা বাংলাদেশকে বিচার করবে। আপনারা যে সব কোম্পানিতে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে কাজ করলে আপনাদের দেখাদেখি তারা আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত বোধ করবে এবং তাদের মনে আত্মবিশ্বাস জন্মাবে যে এই দেশের মানুষ ভালো মানুষ।

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একইসঙ্গে এই সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি

শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত

ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও!

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি

জাতীয় এর আরো খবর

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম
গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত
জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও! সাইবার হামলায় ফিফার তথ্য চুরি
VARIFY reCAPTCHA