বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত
আর্জেন্টিনা নাকি স্পেন

বিশ্বকাপ জিতবে কে? জানাল এআই

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ২৩:৪৯ |
বিশ্বকাপ ফাইনালে লামিনে ইয়ামালরা মুখোমুখি হবে লিওনেল মেসিদের। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিততে হলে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলকে ১৯ জুলাই (রোববার) ফাইনালে স্পেনকে হারাতে হবে।

 

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে। সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লা রোহা। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ফরাসি আক্রমণভাগকে কার্যকরভাবে আটকে রাখে স্পেনের রক্ষণভাগ।

অন্যদিকে, নকআউট পর্বে একাধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে নাটকীয়ভাবে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

মাইক্রোসফটের এআই চ্যাটবট কপিলট-এর পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে স্পেন ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতবে। তাদের ব্যাখ্যা, পুরো টুর্নামেন্টে স্পেন ছিল তুলনামূলকভাবে বেশি প্রভাবশালী। দলটির শক্তিশালী রক্ষণ, মাঝমাঠে আধিপত্য এবং খুব কম গোল হজম করার সক্ষমতাই তাদের এগিয়ে রাখছে। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠ কিছুটা দুর্বল বলে মনে করছে এআই।


যদিও কপিলট স্বীকার করেছে যে লিওনেল মেসি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং ম্যাচটি অতিরিক্ত সময়েও গড়াতে পারে, তবুও শেষ পর্যন্ত স্পেনের সুসংগঠিত রক্ষণভাগের ওপরই বেশি আস্থা রেখেছে।

সম্ভাব্য গোলদাতাদের পূর্বাভাস

স্পেন

লামিনে ইয়ামাল (২৪ মিনিট)
মিকেল ওয়ারিয়াসাবাল (৭৮ মিনিট)

আর্জেন্টিনা

লিওনেল মেসি (৫৭ মিনিট, পেনাল্টি)

ম্যাচসেরা কে?

মজার বিষয় হলো, স্পেনের দুই সম্ভাব্য গোলদাতার কাউকেই ম্যাচসেরা হিসেবে দেখছে না কপিলট। তাদের মতে, স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হতে পারেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

খেলাধুলা এর আরো খবর

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?
অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
বিশ্বকাপে এক মিনিটও খেলতে না পারা দুর্ভাগা কারা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA