বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিস্তারিত

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১৯:২২ |

হলিউডের বিনোদন দুনিয়ায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাস্তব অস্তিত্বহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভিনেত্রীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 'মিসঅ্যালাইন্ড' নামের এই কমেডি-ড্রামা সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে এআই অভিনেত্রী টিলি নরউডকে।

এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬ সম্প্রতি চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। মানুষের আবেগ, পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ককে ঘিরে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে মানব নির্মাতা ও এআই প্রযুক্তি একসঙ্গে কাজ করবে।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স' নামে এক পরাবাস্তব ডিজিটাল জগতকে ঘিরে। সেখানে ক্লাউডভিত্তিক এক ভার্চুয়াল সত্তা হিসেবে বসবাস করে টিলি নরউড। তার কোনো বাস্তব শরীর বা ব্যক্তিগত শৈশবের স্মৃতি নেই। তবে অন্যদের অভিজ্ঞতা ও স্মৃতিতে প্রবেশ করার বিশেষ ক্ষমতা রয়েছে তার।

গল্পে নাটকীয় মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তাবেষ্টনী বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলতে প্ররোচিত করে। এরপর ধীরে ধীরে তার মধ্যে মানুষের মতো আবেগ, আকাঙ্ক্ষা এবং নিজস্ব ইচ্ছার জন্ম হতে শুরু করে। সেই পরিবর্তনের মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।

তবে নির্মাতা প্রতিষ্ঠান স্পষ্ট করেছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআই দিয়ে নির্মিত কোনো চলচ্চিত্র নয়। এটি এমন একটি যৌথ প্রযোজনা, যেখানে অভিজ্ঞ পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদক এবং অন্যান্য চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে মিলেই কাজ করবেন।

পার্টিকল ৬–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, 'গত এক বছরের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, ভালো গল্প বলার ক্ষেত্রে এআই কার্যকর সহায়ক হতে পারে। তবে সৃজনশীলতা, অভিজ্ঞতা ও সঠিক বিচারবোধের জায়গায় মানুষের বিকল্প নেই।'

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে টিলি নরউডকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার খবর প্রকাশের পর হলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিনয়শিল্পী সংগঠন ও নির্মাতাদের অনেকেই সৃজনশীল শিল্পে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই বিতর্কের কেন্দ্রেই থাকা এআই চরিত্রকে এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্র হিসেবে তুলে আনছে পার্টিকল ৬। বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’ ছবিটির প্রাথমিক উন্নয়নপর্বের কাজ চলছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিনোদন এর আরো খবর

সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি : আতিফ আসলাম
স্পেনের জয়ে উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু
বিয়েটা আর করতে হলো না: পরীমণি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA