বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত

সিলেটে চামড়া ব্যবসায় আবারও ধস

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১৬:৩৯ |
বিক্রির আশায় কোরবানির পশুর চামড়া একত্রিত করে রেখেছেন চামড়া ব্যবসায়ী। ছবিটি বাগবাড়ি এলাকা থেকে তোলা। ফটো: রেজা রুবেল

চামড়া শিল্পে যেনো কালোযাদুর নজর লেগেছে। অতীতের মতো এবারও সিলেটে মূল্যহীন কোরবানির পশুর চামড়া। লবণযুক্ত চামড়ার দাম ঢাকার বাইরে (গরু) প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০টাকা। বর্গফুট চামড়ার মাপ অনুযায়ী একটি মাঝারি গরুর চামড়া সাধারণত ১৩০০ থেকে ১৮৫০ টাকা এবং বড় চামড়া ২০০০ থেকে আড়াই হাজার টাকার বেশি হওয়ার কথা সিলেটে।


তবে বাস্তবে সরকার নির্ধারিত মূল্যের কাছেও যেতে পারেনি সিলেটের কোরবানির পশুর চামড়া। যার ফলে মৌসুমি ব্যবসায়ী ও চামড়া ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। অনেকে কেনা মূল্য থেকে কমেও বিক্রি করেছেন আবার নদীতে ভাসিয়ে দিয়েছেন কোরবানির পশুর চামড়া। বাসা-বাড়িতে চামড়া রেখে অপেক্ষা করে অবশেষে গর্ত খুরে চামড়া মাটিচাপা দেন অনেকে।


কেউ কেউ বাধ্য হয়ে চামড়া বিনামূল্যে দান করে দিয়েছেন, আবার কেউ বিক্রি করেছেন নামমাত্র মূল্যে। এর পাশাপাশি ট্যানারি মালিকদের কাছে সিলেটের চামড়া ব্যবসায়ীদের বছরের পর বছর ধরে বকেয়া থাকা পাওনা টাকা উদ্ধার না হওয়ায়, নতুন করে আবার কোনো জটিলতা সৃষ্টি হবে কি না-তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর ঈদে সব মিলিয়ে ৭৫ থেকে ৮০ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ট্যানারি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রোববার সকাল পর্যন্ত চামড়াশিল্প নগরীতে ৫ লাখ ২৯ হাজার কাঁচা চামড়া ঢুকেছে। আর পোস্তার আড়তদারেরা ৭৫-৮০ হাজার কাঁচা চামড়া লবণজাত করতে পেরেছেন। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়ায় লবণ দেওয়া হয়েছে। সেগুলো পরে ট্যানারিতে পাঠানো হবে।


সিলেট নগরীর প্রধান চামড়া সংগ্রহকারী সংগঠন 'শাহজালাল চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি'র সদস্য মো. শাহজাহান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার কোরবানির পর সিলেট মহানগর এলাকা থেকে প্রায় ৪০-৫০ হাজার এবং বিভিন্ন উপজেলা থেকে আরও ৩০-৪০ হাজার পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করলেও এর ভবিষ্যৎ ও দাম নিয়ে চরম শঙ্কায় আছেন।


তিনি আরও জানান, জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ ও গোয়াইনঘাটসহ বেশ কয়েকটি উপজেলায় এবার চামড়া সংগ্রহ পরিস্থিতি খুবই হতাশাজনক। অনেকে উপযুক্ত দাম না পেয়ে তাদের পশুর চামড়া হয় কাউকে বিনামূল্যে দিয়ে দিয়েছেন, না হয় নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এদিকে ঈদের কয়েক দিন আগে সিলেটের কওমি মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিলেও, শেষ পর্যন্ত তারা সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা ও জেলা প্রশাসকের সহায়তায় শেষ মুহূর্তে তারা চামড়া সংগ্রহে নামে। মূলত এই কওমি মাদ্রাসাগুলোর কাছ থেকেই স্থানীয় ব্যবসায়ীরা সিংহভাগ চামড়া সংগ্রহ করে থাকেন।


নগরীর পাঠানটুলার বাসিন্দা রিয়াজুদ্দিন জানান, চামড়ার বাজার পরিস্থিতি ভালো না হওয়ায় তিনি তার পশুর চামড়া কাজিবাজার মাদরাসায় দান করে দিয়েছেন। চামড়া সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা গেছে, মাঠপর্যায়ে অধিকাংশ চামড়াই নামমাত্র মূল্যে সংগ্রহ করা হয়েছে। যাতায়াত খরচসহ প্রান্তিক মৌসুমি ব্যবসায়ীরা প্রতি পিস চামড়া পাইকারি ব্যবসায়ীদের কাছে মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন।


শুক্রবার সকালে সিলেট-ঢাকামহাসড়কের দক্ষিণ সুরমা ট্যানারি এলাকায় গিয়ে দেখা গেছে কোরবানির পশুর চামড়া ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে, সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ সময় সিলেট সিটি করপোরেশনের ময়লার ট্রাকে করে সেই চামড়াগুলো সরিয়ে নিতেও দেখা গেছে। এ ছাড়া সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ ও কানাইঘাটে চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে সংগৃহীত চামড়া কুশিয়ারা নদীতে ফেলে দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন।


অপরদিকে বিভিন্ন আঞ্চলিক সড়কের পাশে গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা চামড়ার স্তুপ দেখা যায়। যদিও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম দাবি করেছেন, এ বছর চামড়া সংগ্রহ সন্তোষজনক। চামড়া ফেলে দেওয়া কিংবা মাটিতে পুতে ফেলার মতো কোনো ঘটনা তাদের চোখে পড়েনি। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে চামড়া সংগ্রহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


তিনি আরও জানান, মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ করেছে এবং ব্যবসায়ীরাও তাদের কাছ থেকে সেগুলো কিনছেন। চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণের ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো মূল্যে দেশের চামড়া শিল্পকে বাঁচাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


তবে প্রশাসনের এমন আশ্বাসের পরও মাঠপর্যায়ের চিত্র এবং ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকার অনিশ্চয়তা সিলেটের চামড়া ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA