বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত

সেই ১ আগস্ট আজ : ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:২৭ |
ফাইল ফটো

২০২৪ সালের ১ আগস্ট বৃহস্পতিবার দেশজুড়ে ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি। এতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বাঁধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশকিছু শিক্ষার্থীকে আটক করা হয়। এ নিয়ে উত্তাপ ছড়ায় সর্বত্র।

 

সারাদেশের মতো সিলেটেও চলছিল ৯ দফা দাবিতে ডাকা কর্মসূচি। সেদিন ছিলো শহীদ ও আহতদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি। বিকেলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ফটকের অবস্থান নিয়ে কর্মসূচি পালনের চেষ্টা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে পুলিশ তাদের ধাওয়া করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় পাশের এলাকা সুরমা আবাসিকের সামনে জড়ো হয়ে ফের কর্মসূচি পালন শুরু হয়। পুলিশি বাধা উপেক্ষা করে তপোবন থেকে শুরু করে সুরমা আবাসিক এলাকা পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে শাবিপ্রবি ছাড়াও যোগ দেন সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টায় শেষ হয় মানববন্ধন।

মধ্য জুলাই থেকে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-নিপীড়নে সিলেট হয়ে ওঠে আতঙ্কের নগরে। ১৮ জুলাই শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন ও ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শেষে সন্ধ্যায় পরদিনের জন্য ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এই রাতে শাবিপ্রবি ও তার আশেপাশের এলাকায় পুলিশের ব্লকরেইড অব্যাহত থাকে। নেহারীপাড়া এলাকা থেকে আটক করা হয় শাবিপ্রবি’র তিন শিক্ষার্থীকে। পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক জালালাবাদ থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

সেদিন বৈষম্যবিরোধী আন্দোলনে শাবিপ্রবি’র অন্যতম সমন্বয়ক ফয়সল হোসেন বলেন, ‘আমরা পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয় গেটে গেলে পুলিশ আমাদের লাঠিচার্জ-ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে আমরা সুরমা আবাসিক এলাকায় প্রতিরোধ গড়ে তুলে আমাদের কর্মসূচি পালন করেছি।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করতে অবস্থান করেন শিক্ষকদের একাংশ।

একইভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ, দেয়াল ও সড়ক লিখনের মাধ্যমে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। যা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনকে জোরালো করে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে
সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান! লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ
VARIFY reCAPTCHA