আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়
প্রবাসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে শীত মেলা ২০২৬।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। ডালিম খান ও এনামুর রহমানের সঞ্চালনায় এবং কাজী মাদুরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিক কার্যক্রম।
মেলায় ছিল নানা ধরনের সুস্বাদু খাবারের স্টল ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি করেন লুৎফর শওকত। সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন তুফায়েল আহমাদ ও লন্ডন থেকে আগত শতাব্দী কর।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ মুস্তাফিজুর রহমান, আনোয়ারুল হক, হামাদুর নাসির, জসিম উদ্দিন আহমেদ, ইমান আলী দিলদার, মো. বাবুল মিয়া, জাকারিয়া প্রধান, আখতার হুসাইন, আখতারুজ্জামান রকি, আহমেদ ইউসুফ, কবিরুল ইসলাম ও শাফায়েত অনয়সহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ রেদওয়ান আহমেদ বাবু, রাব্বি খান, মীর হাবিব, জাবিল আহমেদ, সেলিম আলম, বেলাল আহমেদ, শুয়েল আহমেদ, রুহেল আহমেদ, বাবলু মিয়া ও কবির আহমেদসহ বিভিন্ন কমিউনিটির আরও অনেকে।
বক্তারা প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি চর্চা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
পরিশেষে মাহবুব আলম রাজুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

