বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত
এসএসসি পরীক্ষা

সিলেটে মেধার দৌড়ে এগিয়ে মেয়েরা 

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১৫:৪৩ |

পাসের হার এবং সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেধার দৌড়ে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা।
 
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ, যেখানে ছাত্ররা পিছিয়ে রয়েছে ৫৭.৮৬ শতাংশে; একই সাথে দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বড় অংশই দখল করে নিয়েছে মেয়েরা।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডেও মেধার দৌড়ে রেকর্ড গড়েছেন ছাত্রীরা। চলতি বছরে সিলেটে এসএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রে সাফল্য বেশি ছাত্রীদের।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ। সংখ্যার দিক থেকেও এগিয়ে রয়েছে মেয়েরা।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। মোট ৩ হাজার ৮৩৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯১ জন ছাত্রী, আর ছাত্রের সংখ্যা ১ হাজার ৭৪৫ জন।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় মোট অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৪৩৮ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৬৪১ জন। মোট পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন, যা মোট পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৮০ দশমিক ৩২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ১৬ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সিলেট জেলায় পাসের হার সর্বোচ্চ ৬২ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৩টি। মৌলভীবাজার জেলায় পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন। হবিগঞ্জ জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন। সুনামগঞ্জ জেলায় পাসের হার সবচেয়ে কম ৫৪ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন।

এদিকে বোর্ডে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯টি। কোনো প্রতিষ্ঠানেই শূন্য পাসের ঘটনা ঘটেনি। পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ৯ জন পরীক্ষার্থী।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল শিক্ষাক্ষেত্রে মেয়েদের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।


 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়?

এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে'

নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন

মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া
ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে
সেই ১ আগস্ট আজ : ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’
সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়? এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ 'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে' নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা
VARIFY reCAPTCHA