বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত

বিএনপির ৩ প্রার্থীসহ চার জনের কাছে আগ্নেয়াস্ত্র

তাইনুল আসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়াও সমমনা আরো একাধিক দলের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার লাইসেন্স পেয়ে গেছেন। ভোটারদের নিজেদের অনুকুলে আনতে দিনরাত নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।


নির্বাচনী উৎসব ও আমেজের মধ্যে শঙ্কাও কাজ করছে প্রার্থীদের মাঝে। কেননা নির্বাচনের তপশিল ঘোষণার একদিনের মাথায় ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। যা দেশের সকল প্রার্থীর মধ্যে আতঙ্ক তৈরি করে। পরবর্তীতে স্বরাষ্ট মন্ত্রণালয় সকল প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের কে ব্যাক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদানের বিষয়টি উল্লেখ করে। এখন পর্যন্ত ঠিক কতজন প্রার্থী অস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন সেই তথ্য পাওয়া না গেলেও সিলেটের ১৯ আসনে প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণ করে ৪ জন প্রার্থীর নিকট আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৩জন প্রার্থী বিএনপির এবং ১জন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র।


ব্যাক্তিগত আগ্নেয়াস্ত্র রয়েছে এমন প্রার্থী হলেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়ছল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-৩আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান, সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ-৩ স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন।


সিলেট জেলা থেকে বিএনপির ৬ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির ৬জন সহ ৩জন অন্যান্য দলের আরো একাধিক প্রার্থী। তন্মধ্যে সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফয়ছল আহমেদ চৌধুরী নির্বাচন কমিশনের নিকট দাখিলকৃত হলফ নামায় আগুনেয়াস্ত্রের তালিকা তিনি তার কাছে রক্ষিত ১টি পিস্তলের বিষয়টি উল্লেখ করেছেন। তবে পিস্তলের কোন মূল্য উল্লেখ করা হয়নি।


মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচন করা প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার কাছে রক্ষিত একটি আগ্নেয়াস্ত্রের বিষয় উল্লেখ করেছেন। তিনি ওই আগ্নেয়াস্ত্রটির মূল্য হিসেবে ৫০হাজার টাকা উল্লেখ করেছেন।


অপরদিকে হবিগঞ্জের কোন প্রার্থীর হলফনামায় আগ্নেয়াস্ত্র না থাকার বিষয়টি উল্লেখ করেছেন। তবে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ২টি আসনের ২ জন প্রার্থীর কাছে আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।


সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় তার কাছে ১টি পিস্তল থাকার তথ্য উল্লেখ করেছেন। আগ্নেয়াস্ত্রের মূল্য হিসেবে তিনি ১ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করেছেন। এছাড়াও সুনামগঞ্জ-৩আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হুসেন অস্ত্রের সংখ্যা উল্লেখ না করলেও আগ্নেয়াস্ত্রের মূল্য দেখিয়েছেন ১লাখ টাকা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA