বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ১৯ আসনে ১৪৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

বদরুল আলম

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

লতিফুর রহমান রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি

এম এ হামিদ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের চার জেলায় ১৯টি আসনে ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার পর্যন্ত সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৪২ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৭ জন।

এছাড়া মৌলভীবাজারে ২৮ জন, হবিগঞ্জে ৩২ জন এবং সুনামগঞ্জে ৩৯ জন মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।


নির্বাচনী কর্মকর্তাদের তথ্যমতে, সিলেট-১আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন- বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এরসঞ্জয় কান্তি দাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক, খেলাফত মজলিশের তাজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর হাসান প্রনব জ্যোতি পাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান এবং বাংলাদেশ কমিনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন।


সিলেট-২আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন- বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা ও মো. আবরার ইলিয়াস, খেলাফত


মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, গণ অধিকার পরিষদের মাইদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ লুৎফুর রহমান এবং গণফোরামের তারিকুল ইসলাম, বাংলাদেশ জামায়তে ইসলামীর মো. আবদুল হান্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন।


সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসনে। মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ, জাতীয় পার্টি (জিএম কাদের)-এর মোহাম্মদ আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, বিএনপির মোহাম্মদ আবদুল মালিক ও মো. আবুস সালাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী আসদুজ জামান রাজ্জাক।


সিলেট-৪ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাসেল উল আলম, বিএনপির আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আলী হাসান, জাতীয় পার্টি (জিএম কাদের)-এর মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলাদেশ জামায়তে ইসলামীর (প্রথম পাতার পর)


মো. জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন আহমদ।


সিলেট-৫ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থ হিসেবে রয়েছেন মামুনুর রশিদ ও মো. জাকির হোসেন। অন্যরা হলেন জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসেন খান, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন এবং জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।


সিলেট-৬আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির হোসেন খান হেলাল ও এমরান আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট জাহিদুর রহমান, বাংলাদেশ জামায়তে ইসলামীর মো. ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আজমল হোসেন এবং জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর।


মৌলভীবাজারে সাবেক এমপিসহ ২৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ:


মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে এ পর্যন্ত ২৮ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শনিবার পর্যন্ত ২৮টি মনোনয়নপত্র রিটার্নিং ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্য্যালয় থেকে সংগ্রহ করেছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা।


মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) নির্বাচনী এলাকা থেকে এপর্যন্ত ৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, খেলাফত মজলিস প্রার্থী লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী (স্থানীয় ইসলামী দল আল ইসলাহ্) বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সাইফুল ইসলাম, জাতীয় পার্টি (এরশাদ) আহমেদ রিয়া ও গণফ্রন্ট-০১এর প্রার্থী মো. শরীফুল ইসলাম। এই আসনে এনসিপির দলীয় মনোনয়ন কেন্দ্র থেকে গ্রহন করলেও নির্বাচন কাৰ্য্যালয়ে জমা করেননি বা ফরম উত্তোলন করেননি সাবেক জেলা যুগ্ম সমন্বয়ক তামিম আহমদ।


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আট প্রার্থী মনানয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, স্বতন্ত্র হিসেবে সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ


খাঁন (জাতীয় পার্টি জাফর), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মো. শওকতুল ইসলাম শকু, বাংলাদশ জামায়াত ইসলামীর ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলী, স্বতন্ত্র প্রার্থী (আল-ইসলাহনেতা) মো. ফজলুল হক খান সাহেদ, স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী (ফুল মিয়া), জাতীয়পার্টি (এরশাদ) আবদুল মালিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) আবদুল কুদ্দুস ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পক্ষে এখনো কেউ মনানয়নপত্র সংগ্রহ করেননি।


মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে ৬টি মনোনয়ন পত্র প্রার্থীদের মধ্যে বিতরন করা হয়েছে। প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক এমপি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী এর সাবেক জেলা আমির মো. আবদুল মান্নান, এম নাসের রহমান এর সহধর্মিনী রেজিনা নাসের (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জহর লাল দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমেদ বিলাল। এই আসন থেকে এনপিসির দলীয় মনোনয়ন ফরম কেন্দ্র থেকে উত্তোলন করলেও নির্বাচন অফিস থেকে উত্তোলন করেননি মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া।


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


মনোনয়ন পত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান


চৌধুরী ওরফে হাজি মুজিব, বাংলাদেশ জামায়াত ইসলাম এর প্রার্থী মোহাম্মদ আবদুর রব, মুজিবুর রহমানের পুত্র মুঈদ আশিক চিশতি (স্বতন্ত্র), শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মহসিন মিয়া মধু (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী, জাতীয় পার্টি (এরশাদ) মোহাম্মদ জরিফ হোসেন ও বাসদ প্রার্থী মো. আবুল হাসান।


হবিগঞ্জ চারটি আসনে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে হবিগঞ্জ-১ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে শেখ সুজাত আলী (স্বতন্ত্র), রেজা কিবরিয়া (বিএনপি, মি. মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী (জাপা), কাজী তোফায়েল আহমদ (বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল), মো. শাহজাহান আলী (জামায়াত), শেখ শামীম আহমদ (স্বতন্ত্র), দুর্জয় দাশ গুপ্ত (জাতীয় নাগরিক পার্টি), মাওলানা সিরাজুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস)।


হবিগঞ্জ-২ আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে আফছার আহমদ (স্বতন্ত্র), আবু মনসুর সাখাওয়াত হাসান (বিএনপি), আহমেদ আলী (বিএনপি), আবদুল বাছিত আজাদ (খেলাফত মজলিস), শেখ মো. জিল্লুর রহমান আজমী (জামায়াত), লুকমান আহমদ তালুকদার (বাসদ), আবদুল মোক্তাদির চৌধুরী (জাপা)।


হবিগঞ্জ-৩আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে কাজী মহসীন আহমদ (জামায়াত), আলহাজ্ব মো. জি.কে গউছ (বিএনপি), মহিব উদ্দিন আহমদ সোহেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), চৌধুরী আশরাফুল বারী নোমান (গণ অধিকার পরিষদ), এম মোখলেসুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), আবদুল মুমিন চৌধুরী (জাপা)।


হবিগঞ্জ-৪ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মোসাম্মাৎ শাম্মী আক্তার (বিএনপি), মো. গিয়াস উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোকাম্মেল হোসেন (এবি পার্টি), নাহিদ উদ্দিন তারেক (এনসিপি), এস এম ফয়সল (বিএনপি), এ এস এম অলিউল্লাহ আক্তারী (জামায়াত), আনোয়ার হোসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), সালেহ আহমদ সাজন (স্বতন্ত্র), আহমেদ আবদুল কাদের (খেলাফত মজলিস), শাহ মো. আল আমিন (বাংলাদেশ মুসলিম লীগ)।


সুনামগঞ্জের ৫টি আসনে দলীয় ২৬ ও স্বতন্ত্র ১৩জন মিলে মোট ৩৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


সুনামগঞ্জ-১আসনে বিএনপি'র আনিসুল হক, বাংলাদেশ জামায়েতে ইসলামীর তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন কামরুজ্জামান কামরুল, মাওলানা মুজাম্মিল হক তালুকদার।


স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল, মাওলানা মুজাম্মিল হক তালুকদার।


সুনামগঞ্জ-২ আসনে বিএনপি'র মো. নাছির চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস।


স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ঋতেশ রঞ্জন দেব, মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।


সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি'র মোহাম্মদ কয়ছর আহমদ, মোহাম্মদ কয়ছর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াসীন খান, খেলাফত মজলেসের শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, আমার বাংলাদেশ পার্টি (এবি)'র সৈয়দ তালহা আলম।


স্বতন্ত্র প্রার্থীরা হলেন মো. আনোয়ার হোসেন, হুসাইন আহমেদ, মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার)।


সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি'র নূরুল ইসলাম, মনসুর মোহাম্মদ শওকত, মোহাম্মদ আবিদুল হক,


জাতীয় পার্টির মো. নাজমুল হুদা, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মো. সামছ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম।


স্বতন্ত্র প্রার্থীরা হলেন, দেওয়ান জয়নুল জাকেরীন, হোসাইন আহমেদ পাঠান


সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি'র কলিম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবদুল কাদির, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)'র মো. আজিজুল হক।


স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মো. সামিউল হক সানি, মো. সিরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান চৌধুরী।


মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত। যাছাই-বাছাই৩০ ডিসেম্ভর ২০২৫ থেকে ৪ঠা জানুয়ারী ২০২৬ মঙ্গল হতে রবিব-ার। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারী শনি হতে রবিবার পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারী মঙ্গলবার ও প্রতীক বরাদ্ধ ২১ জানুয়ারী বুধবার।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA