খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদকে এক্সেলসিয়র রিসোর্টের ঘটনার সাথে জড়িয়ে ‘মিথ্যা ও বানোয়াট অপপ্রচার’ চালানোর প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল জনপ্রিয় জনপ্রতিনিধি বদরুল ইসলাম আজাদের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। রিসোর্টের ঘটনার সাথে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে অবিলম্বে এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধের জোর দাবি জানান বক্তারা।
বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহিম বাবুলের সভাপতিত্বে ও রূপিয়ান আহমদ সবুজের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও সংহতি জানান বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান সাইদ, ফয়জুর রহমান ফয়জু, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জাকের, বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর, সমাজসেবক আবু সাইদ, হাজী আং মানিক, যুবনেতা নজরুল ইসলাম, আং ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আলী, ফয়জুল ইসলাম, এনামুল হক কুটি, শেখ আং হান্নান, আং ছালাম, মোহাম্মদ হানিফ মিয়া ও জিয়াউল ইসলাম।
এ সময় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—১নং ওয়ার্ডের সদস্য জামাল মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আলামিন, ৩নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য জুবের আহমদ, ৫নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল মচ্ছব্বির ও ৯নং ওয়ার্ডের সদস্য ফরিদ মিয়া।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—১, ২ ও ৩ নং ওয়ার্ডের সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের শাহানা বেগম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নাজিয়া বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি লোকমান আলী, পারভেজ আহমদ, মুছাব্বির আলী ও নিজাম মেম্বারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার অব্যাহত থাকলে স্থানীয় ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

