রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত
৫৬ জেলায় আবেদন শুরু

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ২১:২২ |

তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে বিশেষ এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে পাবেন। অর্থাৎ ঋণের বিপরীতে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ রয়েছে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন দেওয়া হবে।

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে সহায়তা এবং স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪ উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই চলছে।

দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয়

দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় এর আরো খবর

পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
শ্রমিক বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ‘জরুরি বৈঠক’
দেশের বাজারে নতুন দুই মডেলের রয়্যাল এনফিল্ড, দাম কত?
৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয় দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
VARIFY reCAPTCHA