সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত
সিলেট মহানগর যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে তাঁর বন্ধু মহল ও শুভানুধ্যায়ীরা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে এবং বন্ধু মহলের সদস্য ও জেলা যুবদলের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রকিব।
অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সুমন, সাবেক ছাত্রদল নেতা ছালেহ আহমদ, জুনেদ আহমদ, ইকবাল হোসেন বাবেল, কাজী রফিক আহমদ; যুবদল নেতা পারভেজ আহমদ, ইকবাল হোসেন সমর, কামরান আহমদ, কয়েছ আহমদ, মাহবুব আহমদ, জাকির হোসেন ও শহীদ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বন্ধু মহলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দিনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দেলোয়ার হোসেন দিনার একজন সৎ, সজ্জন, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মী। তাঁর নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আগামী দিনে আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
বক্তারা তাঁর রাজনৈতিক ও সামাজিক সকল ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

