রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. অর্থ-বাণিজ্য
  3. বিস্তারিত

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয়

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ২২:০৩ |

প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। প্রতি ডলার ১২৪ টাকা ১১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা। গত বছরের একই মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বাড়ল প্রায় ১২ শতাংশ।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৭ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল প্রায় ১ হাজার ১৫ কোটি ডলার। অর্থাৎ গত বছরের প্রথম ৪ মাসের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবাহ দেখা যাচ্ছে। জুলাই মাসে দেশে আসে ২৮৬ কোটি ডলার। আগস্টে প্রবাসীরা পাঠান ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। আর অক্টোবরে ২৮৭ কোটি ৪০ লাখ ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে।

ধারাবাহিকভাবে ২৭০ থেকে ২৯০ কোটি ডলারের আশপাশে প্রবাসী আয় আসায় চলতি অর্থবছরের শুরুতেই বৈদেশিক মুদ্রার জোগানে ইতিবাচক প্রভাব পড়ছে।

প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। ব্যাংকিং চ্যানেলে এই অর্থ বাড়লে বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের সরবরাহ বাড়ে। একই সঙ্গে আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির পরিবর্তে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা, ব্যাংকিং সেবা সহজ করা এবং প্রবাসী আয়ে সরকারি সুবিধার কারণে বৈধ চ্যানেলে অর্থপ্রবাহ বাড়ছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরানোর বিভিন্ন উদ্যোগও প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়াতে সহায়তা করছে।

এর আগে গত ২০২৫-২৬ অর্থবছরেও দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছিল। পুরো অর্থবছরে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার দেশে আসে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছিল ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এর আগে এত বেশি প্রবাসী আয় দেশে আসেনি। সেই রেকর্ডের পর চলতি অর্থবছরের প্রথম চার মাসেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয়

দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

অর্থ-বাণিজ্য এর আরো খবর

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স
বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত
এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয় দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
VARIFY reCAPTCHA