একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৫২ |
শান্তি আলোচনা নিয়ে আশার মধ্যে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এশিয়ার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০১ ডলার ৭৪ সেন্টে।
বুধবারের মূল্যবৃদ্ধির পর বৃহস্পতিবার তেলের দামে এই পতন দেখা গেল। তবে ইয়েমেনসহ বিভিন্ন স্থানে সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে।
শান্তি আলোচনা নিয়ে আশাবাদ তৈরি হলেও সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগের কারণে তেলের বাজারে অনিশ্চয়তা বজায় রয়েছে।
সূত্র: আল জাজিরা
শিরোনাম
সৎ ভাইদের হাতে শাবানা হত্যা, ৪ আসামীর মৃত্যুদণ্ড
রায়হান হ"ত্যা: এসআই আকবরের মৃ"ত্যু"দ"ণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন।
আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের
সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ, জড়িতদের গ্রেফতার দাবি
দেশের পথে প্রধানমন্ত্রী
মাটির নিচে মিলল ১২ মর্টারশেল ও হাতবোমাসদৃশ বস্তু
সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
আন্তর্জাতিক শ্রমবাজারে দৃঢ় অবস্থান তৈরিতে একাধিক ভাষার ওপর গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

