বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের 

স্টাফ রিপোর্ট

রিপোর্টার

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৭:২২ |

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁর মা সালমা বেগম। দীর্ঘ ছয় বছরের আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে তিনি প্রধান আসামি সাবেক এসআই আকবরের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী মামলাটির ঐতিহাসিক রায় ঘোষণা করেন।


আদালত মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বাকি পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় মামলার প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়াসহ আসামিরা পলাতক ছিলেন।


রায়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রায়হানের মা সালমা বেগম বলেন, "আলহামদুলিল্লাহ, রায়ে আমি সন্তুষ্ট। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চাই। আসামিরা উপযুক্ত শাস্তি পেলে আমার ৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। প্রধান অভিযুক্ত আকবরকে ফাঁসির দড়িতে ঝুলালে আমরা শান্তি পাবো, রায়হানের আত্মাও শান্তি পাবে।"


২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে (৩৪) বর্বর নির্যাতন চালানো হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর প্রধান অভিযুক্ত আকবর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কানাইঘাটের দনা সীমান্তে ধরা পড়েছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সৎ ভাইদের হাতে শাবানা হত্যা, ৪ আসামীর মৃত্যুদণ্ড

রায়হান হ"ত্যা: এসআই আকবরের মৃ"ত্যু"দ"ণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন।

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের 

সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ, জড়িতদের গ্রেফতার দাবি

দেশের পথে প্রধানমন্ত্রী

মাটির নিচে মিলল ১২ মর্টারশেল ও হাতবোমাসদৃশ বস্তু

সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক শ্রমবাজারে দৃঢ় অবস্থান তৈরিতে একাধিক ভাষার ওপর গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

সিলেট এর আরো খবর

সৎ ভাইদের হাতে শাবানা হত্যা, ৪ আসামীর মৃত্যুদণ্ড
সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ, জড়িতদের গ্রেফতার দাবি
সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সৎ ভাইদের হাতে শাবানা হত্যা, ৪ আসামীর মৃত্যুদণ্ড রায়হান হ"ত্যা: এসআই আকবরের মৃ"ত্যু"দ"ণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন। আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের  সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ, জড়িতদের গ্রেফতার দাবি দেশের পথে প্রধানমন্ত্রী মাটির নিচে মিলল ১২ মর্টারশেল ও হাতবোমাসদৃশ বস্তু সিলেটে পুলিশি অভিযানে ২৭ জন গ্রেফতার সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ আন্তর্জাতিক শ্রমবাজারে দৃঢ় অবস্থান তৈরিতে একাধিক ভাষার ওপর গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন
VARIFY reCAPTCHA