শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ২১:০০ |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। ভর্তি পরীক্ষা ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) পুনঃনির্ধারণ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শিরোনাম
খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয়
দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়
আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত
পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

