বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

মাঝ আকাশে বিমানে ছাত্রীকে রেখে প্রশিক্ষকের ঝাঁপ, তারপর যা ঘটলো

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ২০:২৩ |

আর্জেন্টিনায় মাঝ আকাশে চলন্ত বিমান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রশিক্ষক পাইলট (ফ্লাইট ইনস্ট্রাক্টর)। ঝাঁপ দেওয়ার ঠিক আগমুহূর্তে তিনি তার পাশে থাকা ছাত্রীকে কেবল বলেছিলেন, ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও।’ এরপরই নিজের হেডসেট ও সিটবেল্ট খুলে বিমানের দরজা দিয়ে লাফিয়ে পড়েন। আকস্মিক এই ধাক্কা সামলে নিয়ে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটিকে নিরাপদে মাটিতে নামিয়ে এনেছেন ২২ বছর বয়সী ওই ছাত্রী।

আর্জেন্টিনার সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় তোলেদোর আকাশে সেসনা ১৫০ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে এই ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম লিয়েন্দ্রো আন্দ্রেস বেরতাজো (৪২)।

 

স্থানীয় গণমাধ্যম টিএন জানায়, ঘটনার সময় বিমানের ভেতরে লিয়েন্দ্রো বেরতাজোর সঙ্গে রোজারিও নামের এক তরুণী শিক্ষার্থী ছিলেন। বেরতাজো যে এমন একটি চরম সিদ্ধান্ত নিতে পারেন, তার কোনও পূর্বলক্ষণ ছিল না বলে জানান তার কর্মস্থল ফ্লাইং প্যারট কর্ডোবা ফ্লাইং স্কুলের পরিচালক এদুয়ার্দো আলভারেজ। ওই দিন সকালেই বেরতাজো অন্য এক ছাত্রকে নিয়ে আরেকটি ফ্লাইটে গিয়েছিলেন। আলভারেজ বলেন, তিনি পাশে অন্য একজন মানুষ থাকা অবস্থায় এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন। এটি বোঝা অসম্ভব, তবে মানুষের মন সত্যিই বড় জটিল।

বেরতাজোকে একজন দারুণ হাসিখুশ ও চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করে তিনি অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক ছিলেন বলেও জানান, যিনি প্রতিবেশী দেশ চিলিতেও কাজ করেছেন।

ফ্লাইং স্কুলের পরিচালক আরও ব্যাখ্যা করেন, মাঝ আকাশে উড়ন্ত বিমানের দরজা খোলা অত্যন্ত কঠিন একটি কাজ। এটি মূলত ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে থাকা কোনও গাড়ির দরজা খোলার চেষ্টার মতো। তীব্র মানসিক ধাক্কা ও আতঙ্কের মধ্যে থেকেও ছাত্রী রোজারিও যেভাবে বিমানটিকে অক্ষত অবস্থায় নিরাপদে অবতরণ করিয়েছেন, তা অবিশ্বাস্য। লিয়েন্দ্রো বেরতাজোর মৃত্যুর এই রহস্যময় ঘটনার নিখুঁত তদন্ত শুরু করেছে দেশটির কৌঁসুলিরা।

সূত্র: সিএনএন

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

আন্তর্জাতিক এর আরো খবর

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০
হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ
চাপের মুখে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের পথে শুভেন্দু সরকার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA