বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত
সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১৮:৩৭ |

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূর করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নওগাঁ জেলার সদর উপজেলাসহ সকল উপজেলার বেকার যুবক ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর পূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ জেলা সদরের বান্দা বাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রানীনগর উপজেলায় রানীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে এই দুটি কেন্দ্রে বেকার যুবক ও নারী কর্মীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ আইটি, কেয়ারগিভিং ও ড্রাইভিংয়ের মতো আধুনিক ও উচ্চমানের ট্রেডগুলো প্রতিটি সেন্টারে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের কম শিক্ষিত নারী-পুরুষ ও বিধবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের রয়েছে। পর্যায়ক্রমে সব এলাকাতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংরক্ষিত নারী আসনের সদস্য নীলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসীদের কল্যাণে দেশের তিনটি বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের লাগেজ র‍্যাপিং, লাগেজ প্রাপ্তি, সঠিক কাগজ প্রিন্ট, ফটোকপি, সত্যায়ন, ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত কার্যাদিতে সহায়তা করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের জন্য ফ্রি ওয়াই-ফাই, টেলিভিশন, সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধাসহ ৩০ শতাংশ ডিসকাউন্টে প্রবাসী ক্যাফেতে সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, এই সরকারের সময়েই রাষ্ট্রীয় খরচে শুধু মরদেহ দেশে আনা নয়, মরদেহ বাড়িতে পৌঁছানোসহ দাফন-কাফনের সব খরচ সম্পন্ন করা হচ্ছে, যা বাংলাদেশে প্রথম। প্রবাসীদের ই-পাসপোর্ট সহজীকরণ এবং নারী কর্মীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ কর্মী হিসেবে তাদের তৈরি করা হচ্ছে।

কারাগারে থাকা প্রবাসী নারী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে সংরক্ষিত আসনের অপর সদস্য মোসাম্মাৎ নাজমুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের কারাগারে থাকা প্রবাসী শ্রমিকদের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে ইতিমধ্যে অনেককে ফিরিয়ে আনা হয়েছে।

এ ধরনের যেকোনো সঠিক তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে প্রদান করলে রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

জাতীয় এর আরো খবর

আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
শাপলা চত্বরে হত্যাকান্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি : দীনেশ
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA