বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত
দ্য ডেল্টাগ্রামের জরিপ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি সমর্থন ৭৫% মানুষের

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১৬:১৫ |

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর সরকার গঠনের চার মাস পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সময়ে এসে দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম পরিচালিত জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

১২ থেকে ২৪ জুনের মধ্যে সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, ৭৫.৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মক্ষমতার পক্ষে ইতিবাচক রায় দিয়েছে। বিপরীতে ১৭.৫ শতাংশ মানুষ তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেনি এবং ৭.২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেয়নি।

 
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকার ইতোমধ্যে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় রয়েছে।

ডেল্টাগ্রাম জানিয়েছে, তাদের নিজস্ব তত্ত্বাবধানে তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। এতে আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যা প্রায় ৮৩.১ শতাংশ। অন্যদিকে রাজধানী ঢাকায় এই সমর্থনের হার সবচেয়ে কম, ৭০.৪ শতাংশ। তবে জরিপ পরিচালনাকারীরা সতর্ক করেছেন যে, ঢাকার তুলনায় রংপুর বিভাগে স্যাম্পল ক্লাস্টার কম হওয়ায় ফলাফলে কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া শহরাঞ্চলের ৭০.১ শতাংশ সমর্থনের বিপরীতে গ্রামাঞ্চলে এই হার কিছুটা বেশি, যা প্রায় ৭৮.৫ শতাংশ। বয়স ভিত্তিক বিবেচনায় সব বয়সীদের মধ্যে সমর্থন প্রায় সমান হলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার কিছুটা কম (৭০.৯ শতাংশ)।

ডেল্টাগ্রাম আরও জানিয়েছে, সমীক্ষাটি কোনো থার্ড-পার্টিকে (তৃতীয় পক্ষ) দিয়ে কারনো হয়নি। তাদের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরদের মাধ্যমে মাঠপর্যায়ে এই জরিপ পরিচালনা করেছে। জরিপের ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি বা মুখোমুখি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে। মুখোমুখি সাক্ষাৎকারে অনুমোদনের হার ৭৫.৮ শতাংশ এবং ফোনে ৭৪.১ শতাংশ পাওয়া গেলেও গবেষকদের মতে এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে খুব একটা বড় নয়। 

ডেল্টাগ্রাম বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনমিতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এই তথ্য বিন্যাস করা হয়েছে, যেখানে জাতীয়ভাবে জরিপটির মার্জিন অব এরর বা ত্রুটির মাত্রা ধরা হয়েছে ±২.১ থেকে ২.৪ শতাংশ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

জাতীয় এর আরো খবর

আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
শাপলা চত্বরে হত্যাকান্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি : দীনেশ
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA