বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত
ব্রিফিংয়ে ডা. জাহেদ 

৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১৫:২৬ |

 জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের অগ্রগতি কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি সামনে রেখে আগের অন্তর্বর্তী সরকারের সময় যে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি কবে উদ্বোধন হবে—এ বিষয়ে সরকারের কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত রয়েছে কি না।


জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই জাদুঘর নিয়ে কাজ চলছে এবং এ বিষয়ে তথ্যও আগে দেওয়া হয়েছে। ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন হবে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।’


তিনি জানান, জাদুঘরের কিছু চূড়ান্ত কাজ এখনো বাকি রয়েছে। এর মধ্যে জনবল নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলেই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।


এ ছাড়া, ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে সরকারের অগ্রগতি কার্যক্রমের সফট কপি নিয়মিত পৌঁছে না দেওয়ার অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ব্রিফিংয়ে সময়ের সীমাবদ্ধতার কারণে সব বিষয় বিস্তারিত তুলে ধরা সম্ভব হয় না। তাই সম্পূর্ণ সফট কপি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো তথ্য বাদ না পড়ে।’


এদিকে, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের ঘোষণার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার সরকারি উদ্যোগ আরও এক ধাপ এগোলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

জাতীয় এর আরো খবর

আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
শাপলা চত্বরে হত্যাকান্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি : দীনেশ
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA