সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. প্রযুক্তি
  3. বিস্তারিত

ক্রিপ্টো হ্যাকের ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে নিয়েছে বাইন্যান্স

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১৬:০৩ |

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় খোয়া যাওয়া অর্থের ৯০ শতাংশের সমপরিমাণ টোকেন পুনরায় কিনেছে তারা। বাকি ১০ শতাংশ টোকেনের তারল্য কম হওয়ায় সেগুলো কিনতে আরও সময় লাগতে পারে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড টেং আলাদাভাবে জানান, বাকি ১০ শতাংশ অর্থের দায়ও প্রতিষ্ঠানটি নেবে। এ ঘটনায় ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

হ্যাকিংয়ের ঘটনার পর ব্যবহারকারীদের অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল বাইন্যান্স। তবে রবিবার প্রতিষ্ঠানটি জানায়, কিছু ক্ষেত্রে অর্থ উত্তোলন আবার চালু হয়েছে। ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এ সুবিধা চালু করা হবে।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই নিশ্চিত করেছে, বাইন্যান্সে হামলার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ রয়েছে। এর আগে বেসরকারি তদন্তকারী ও বিশ্লেষকেরাও একই সন্দেহ প্রকাশ করেছিলেন।

ধারণা করা হয়, ট্রেডারট্রেইটর উত্তর কোরিয়াসংশ্লিষ্ট লাজারাস গ্রুপের অংশ। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার অভিযোগে আলোচনায় আসে এই গোষ্ঠী। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র দ্য ইন্টারভিউ মুক্তির প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে হ্যাকিংয়ের খবর প্রকাশের পর বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। ইথেরিয়ামের দর কমে প্রায় ৬ শতাংশ এবং বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বিএনবির দাম কমে প্রায় ১০ শতাংশ। 

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ

খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয়

দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

প্রযুক্তি এর আরো খবর

২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার
একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
প্রতারকরা কাজে লাগাচ্ছে এআই, নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয় দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা
VARIFY reCAPTCHA