প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী গণমাধ্যম সংগঠন ‘প্রেসক্লাব কুলাউড়া’র গৌরবোজ্জ্বল ৩০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক-ব্যবসায়ী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সংগঠনটির তিন দশক পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর, যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার, মাহে মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের প্রধান নির্বাহী (সিইও) হাবিবুর রহমান, ব্যবসায়ী শেলুর রহমান, কুলাউড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সংগঠক নুরুল ইসলাম খান বাবলা, সংগঠক ইব্রাহিম মাহমুদ এবং মিলি প্লাজার সহকারী ব্যবস্থাপক জাহিদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব, নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক, অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মিতুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এস আলী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি আহমদ আলী এবং প্রেসক্লাব সদস্য আব্দুল ছালিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রেসক্লাব কুলাউড়া দীর্ঘ তিন দশক ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরে আসছে। আগামী দিনগুলোতেও প্রতিষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
