সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

হাফিজ আহমদ সুজন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮ |

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কানাইঘাটবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী গ্রাম সংলগ্ন স্থানে সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে রাজাগঞ্জ পর্যন্ত এই সড়ক সংস্কারের কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে এই জরাজীর্ণ সড়কটির কোনো উন্নয়ন করেনি পূর্বের সরকার। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমরা কানাইঘাটবাসীকে কথা দিয়েছিলাম এই সড়কের উন্নয়ন করা হবে, আজ আমরা তা বাস্তবে পরিণত করলাম।

মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কাজের গুণগত মান কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান, যেন এই উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বক্ষণিক তদারকি করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় শাহী ঈদগাহ মাঠে মন্ত্রীকে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় মন্ত্রী আরও বলেন, বৃহত্তর সিলেটের উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। কানাইঘাট ও রাজাগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছলসহ স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ

খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয়

দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়

আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত

পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

সিলেট এর আরো খবর

খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড়
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ খাদিমপাড়ায় চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ২০ বছর আগে চুরি হওয়া শিল্পকর্ম এআইয়ের মাধ্যমে উদ্ধার অক্টোবরে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা প্রবাসী আয় দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার ‘বিএনপিতে যোগদান’ ঘিরে তোলপাড় আটটি ব্যাংকের ঘরে আসেনি কোনো রেমিট্যান্স সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার সংবর্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা
VARIFY reCAPTCHA