কুলাউড়ায় অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার সিরাজুল হকের স্মরণে দোয়া মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া মোল্লাবাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার সিরাজুল হক (সাজান)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা পাইকপাড়া জামে মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন পাইকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোহাম্মদ আলী।
দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মরহুমের পিতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুর, চাচা ও মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল হেলিম, সম্পাদক মোফাজ্জিল হোসেন কুতুব, মরহুমের ছোট ভাই ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হক, ছোট ভাই ব্যবসায়ী ফজলুল হক, মোল্লাবাড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাসুম, সাংবাদিক আলাউদ্দিন কবির, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ফাউন্ডেশনের সদস্য ও সিনিয়র ব্যাংক কর্মকর্তা সাইফ উদ্দিন জুনেদ, হাফিজ মইনুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে সিরাজুল হক (সাজান) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পিতা, তিন ভাই, তিন বোন ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকবার্তা পাঠিয়েছেন মোল্লাবাড়ি ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য তায়েফ আহমদ, তুহিন আহমদ, আব্দুল ওয়াহিদ, মোহাম্মদ বদরুল আলম, সালমা সুলতানা, মাফতাব উদ্দিন আহমদসহ দেশ ও প্রবাসে অবস্থানরত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
