সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার ডিপ্লোমা ও প্রশিক্ষিত সার্ভেয়ারদের সংগঠন ‘সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার এসোসিয়েশন’-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১০২ জন ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সিভিল কোর্ট কমিশনার মো. রফিকুল ইসলাম সভাপতি এবং মো. রেজুয়ান হোসেন মানিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের জগতজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
নির্বাচনে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন— সহসভাপতি মো. ফয়েজ আহমদ পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল মিয়া, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, সমাজসেবা সম্পাদক আফাজ উদ্দিন তালুকদার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফফার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক ফরিদুর রশিদ শাওন, জনসংযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন এবং প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আশরাফুল আলামিন। এছাড়া মাহমুদ আলী, মো. সুমন মিয়া ও আব্দুর রহিম খানকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।
সুবিমল চক্রবর্তী চন্দনের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন। তাকে সহায়তা করেন সহকারী নির্বাচন কমিশনার জমিরুল হক, মো. গোলাম রাব্বানী, মাসুদ মিয়া ও আশরাফুল আলম।
নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, সার্ভেয়ারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এই পেশার মান মর্যাদা ও দক্ষতা উন্নয়নে আমাদের নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন।
