জগন্নাথপুরে জহিরস্ ইনস্টিটিউটে কিডস সার্টিফিকেট বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২৮জন গোল্ডেন এপ্লাস, এ গ্রেড এর অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে জহিরস্ ইনস্টিটিউটে পক্ষ থেকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে পৌরসদরে জহিরস্ ইনস্টিটিউটে কিডস সার্টিফিকেট বিতরণ উপলক্ষে আলোচনা সভায় , জহিরস্ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মো. জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
তিনি বলেন, বর্তমান যুগ আধুনিক ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যুগ। কোমলমতি শিশুদের ছোটবেলা থেকেই ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা পেশাজীবী শাখার সভাপতি মুহাম্মদ কবীর উদ্দিন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন ভূঁইয়া।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, রিপন মিয়া, দুদু মিয়া, আনি ও আনিছুর রহমান। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং জহিরস্ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।
