বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

হাফিজ আহমদ সুজন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০০:০৭ |

কানাইঘাট উপজেলায় ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না; বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকার মাধ্যমেই তা প্রমাণ করবে।

নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই পরিবারগুলোতে যেসকল শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসাথে স্বজনহারা এই পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থায়িত্ব ফেরাতে প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জন করে সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এই এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, আপনারা সেইসব দালালদের পরিচয় প্রকাশ্যে আনুন। তাদের তথ্য আমাদের দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২ এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন কানাইঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ,ইকবাল আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী,সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী  মাহবুবুল হক চৌধুরী,নুরুল ইসলাম বুলবুল, সাজ উদ্দিন সাজু,হাজী জসিম উদ্দিন, নজরুল ইসলাম, মাস্টার আবু বক্কর, আব্বাস উদ্দিন প্রমুখ। 
তাছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়?

এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে'

নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন

মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা

সিলেট এর আরো খবর

তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়?
এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়? এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ 'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে' নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা
VARIFY reCAPTCHA