ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত ৭
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:২১ |
ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফের প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স'র মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো -ছ ৭১ ১৬ ৬৮) ও সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭ ০৪ ৩১) এর মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে প্রাইভেটকারে থাকা শিশু-নারীসহ মোট ৫ ও অ্যাম্বুলেন্সে থাকা ২জন আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আসছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
