ওসমানীনগরে ড. মাওলানা মুহিবুর রহমানকে তালামীযে ইসলামিয়ার সংবর্ধনা
সিলেটের ওসমানীনগরে সদ্য পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড. মাওলানা মুহিবুর রহমানকে জমকালো সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা। ১৪ আগস্ট (শুক্রবার) রাত ৮টায় উপজেলার রাজভোজন পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাওলানা হুমায়ুনূর রহমান লেখন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. মাওলানা মুহিবুর রহমানের এই গৌরবোজ্জ্বল অর্জন আলেম সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। দ্বীনি শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষায় এমন কৃতিত্ব আগামী দিনে আদর্শ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, ওসমানীনগর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, তালামীযের সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী এবং সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি ফয়ছল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, সাবেক উপজেলা সভাপতি হাফিজ শাকির আহমদ চৌধুরী, সাবেক সদস্য সচিব শাফিকুর রহমান শাফি, সিলেট পশ্চিম জেলা অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি এবং মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ড. মাওলানা মুহিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
