বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহর জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।র্যালিতে যুবসমাজের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশগঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
র্যালি পরবর্তী উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ-সেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল, জাবের আহমদ, দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন, ফয়সল আহমদসহ যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
