বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সাংবাদিক রেজার ভাইয়ের দাফন সম্পন্ন, শোক

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ২২:০৩ |

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার বড় ভাই, সৌদি ফেরত কাজী ফরহাদ মিয়া স্বাধীন (৫৪)-এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সোয়া ২টায় উপজেলার দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে কাজী ইমদাদ সিদ্দিকী। পরে প্রতাপপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হালিম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাজার আগে স্কুলশিক্ষক মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মুফতি মাওলানা আবদুস সালাম, সালিশ ব্যক্তিত্ব কাজী সাইফুল ইসলাম শামীম, মাওলানা ফেরদৌস আহমদ,
সফিকুল ইসলাম তালুকদার বাবুল, সুপার মাওলানা আবদুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, এইচ এম আবদুল বাছিত, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন। জানাজার নামাজে প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি কাজী আবুল ফজল, সাবেক সেক্রেটারি সালাহ উদ্দিন তালুকদার নানু, ইউপি সদস্য মফিজুর রহমান তালুকদার পর্তাব, সুনুর আলী তালুকদার, কাজী এখলাছুর রহমান, কাজী আজিজুর রহমান, কাজী আহমদ আলী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল হক মিন্টু, মৌলভি হারুনুর রশিদ, কাজী রাহিম ইসলাম মিছলু, মাওলানা জাহাঙ্গীর আলম, আনোয়ার উদ্দিন, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা ফারুক আহমদ, মাওলানা মোবাশ্বির আলী, আবস শহিদ, মাওলানা নোমান খান, মৌলভী সফিকুল ইসলাম, এইচ এম কামাল, কাজী শাহজাহান মিয়া, কাজী নরজ মিয়া, কাজী নানু মিয়া, কাজী মনা মিয়া, ফারুক আহমদ তালুকদার, নুর উদ্দিন তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, গিয়াস উদ্দিন তালুকদার, কাজী মকবুল মিয়া, কাজী আজিজুল ইসলাম সাজু, আমির উদ্দিন, হাফেজ দেলোয়ার হোসেন, আকল মিয়া, সামছুল ইসলাম সুমন, কাজী আফসর উদ্দিন মিছলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, ছাতক উপজেলা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার নেতৃবৃন্দসহ  বিপুলসংখ্যক মুসল্লি, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাজী ফরহাদ মিয়া-স্বাধীন বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, এক নাতনি, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মফস্বল সাংবাদিক ফোরাম  ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA