হবিগঞ্জে হামলা
এনসিপির মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত, হবিগঞ্জ অভিমুখে বিক্ষোভের ডাক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:৫০ |
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলায় নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করেছে জেলা এনসিপি। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হবিগঞ্জ অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা এনসিপির আহবায়ক খালেদ হাসান জানান, হামলায় উদ্ভূত পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং হবিগঞ্জের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
