বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
সংবাদ সম্মেলনে অভিযোগ

কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও

আলাউদ্দিন কবির

স্টাফ রিপোর্টার, কুলাউড়া

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ২১:৪২ |

মৌলভীবাজারের কুলাউড়ায় তিন সন্তান ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও হওয়ার পর উল্টো স্বামী ও শশুরের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। স্ত্রীর এমন বেপরোয়া আচরণ ও আইনি হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী আমিন মিয়া।

সোমবার (২০ জুলাই) বিকেলে কুলাউড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরমচাল ইউনিয়নের খালিয়ারগড় গ্রামের বাসিন্দা আমিন মিয়া তাঁর লিখিত বক্তব্যে জানান, ২০১৬ সালে একই ইউনিয়নের মৃত আলাই মিয়ার মেয়ে মৌসুমী বেগমের (২৭) সাথে তাঁর বিবাহ হয়। তাঁদের সংসারে তাহমিদ (৮), মরিয়ম (৭) ও আমেনা (৪) নামে তিন সন্তান রয়েছে। 

বিয়ের পর থেকেই মৌসুমী নানা অজুহাতে বাপের বাড়ি যাওয়ার কথা বলে অবাধ্য হয়ে চলাফেরা শুরু করেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি সিদ্ধান্ত অমান্য করেন।

আমিন মিয়া অভিযোগ করেন, সম্প্রতি মৌসুমী বেগম ঘরে থাকা গরু বিক্রির ও সঞ্চিত লক্ষাধিক টাকা এবং তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এর আগে তিনি বরমচাল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করে পরাজিত হন। পরবর্তীতে থানায় মিথ্যা অভিযোগ দেন এবং সর্বশেষ আমিন মিয়ার বৃদ্ধ পিতাকে ফাঁসাতে নিজের ভাগ্নি নাদিয়াকে প্রভাবিত করে একটি ‘ধর্ষণ মামলা’ দায়ের করান। ওই মামলায় পুলিশ তদন্ত ছাড়াই আমিনের পিতাকে জেলহাজতে প্রেরণ করে।

সংবাদ সম্মেলনে আমিন আরও জানান, তাঁর স্ত্রী ফোনে তাঁকে তালাক দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন, যার রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত আছে। এদিকে, মামলার বাদী আমিনের ভাগ্নি নাদিয়া পরবর্তীতে ভুল বুঝতে পেরে আদালতে একটি আপোষনামা দাখিল করেছেন বলে জানা গেছে। গত ২২ জুন তিন সন্তানকে ফিরে পেতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে একটি মামলা দায়ের করেছেন আমিন মিয়া।

এ বিষয়ে বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট বলেন, আমি নিজে উদ্যোগী হয়ে কয়েকবার তাঁদের পারিবারিক বিরোধ সমাধান করে দিয়েছি। কিন্তু বর্তমানে বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, শশুরের বিরুদ্ধে দায়ের করা মামলার মেডিকেল রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। বাদী পক্ষ একটি আপোষনামা জমা দিয়েছে, যা আমাদের নজরে এসেছে। আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সম্মেলনে আমিন মিয়া তাঁর বৃদ্ধ পিতাকে কারামুক্ত করতে এবং সন্তানদের ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA