বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বিএসএফের বাধায় দুই বছর ধরে আটকে আছে মনু নদীর বেড়িবাঁধ 

আলাউদ্দিন কবির

স্টাফ রিপোর্টার, কুলাউড়া

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১৬:৪৭ |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অসম্পন্ন মনু নদী প্রতিরক্ষা বাঁধ নিয়ে আতঙ্কিত তীরবর্তী এলাকার লাখো মানুষ। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢল নামলে আতংকে নির্ঘুম রাত কাটতে হয় তীরবর্তী বাসিন্দাদের। ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে প্রথমে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারায় মিলিত হয় খরস্রোতা মনু নদী। এই নদীর বিভিন্ন স্থানে বাঁধ মেরামতসহ নানা সংস্কার কাজের লক্ষে ৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। চলমান প্রকল্পটির কাজ সিংহভাগ শেষ হয়েছে। তবে নতুন করে বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে কুলাউড়ার ৪ টি স্থান পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া, শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, দত্তগ্রাম ও তেলিবিল সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি হওয়ায় বিএসএফ বাঁধ মেরামতে বাধা দিচ্ছে। ফলে অরক্ষিত এইসব প্রতিরক্ষা বাঁধ ঘিরে উদ্বিগ্ন তীরবর্তী বাসিন্দারা। 

অতিবৃষ্টি ও উজানে ভারতের পাহাড়ি ঢলে গত সপ্তাহে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া ( ২০২৪ সালে ভাঙ্গনকৃত) বাঁধ দিয়ে পানি প্রবেশ হলে ৫/৬টি গ্রাম প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ আউশধানী জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, গত দুই বছর ধরে মনুনদীর সীমান্তবর্তী এলাকায় বাঁধের ক্ষতিগ্রস্ত চারটি অংশে সংস্কারকাজ করা সম্ভব হয়নি বিএসএফের বাঁধায়। এবারও বর্ষায় অরক্ষিত এই প্রতিরক্ষা বাঁধের কারণে নিজেদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মনু পাড়ের মানুষ।

প্রকল্প সংশ্লিষ্ট ও স্থানীয়রা জানান, নির্ধারিত সময়ে বাঁধের কাজ  তিন ভাগের দুই ভাগ করা হয়েছে। প্রকল্প পরিকল্পনা নির্ধারণ ও জমি অধিগ্রহণ, সীমান্তবর্তী এলাকাতে বিএসএফের বাঁধাসহ জটিল নানা প্রক্রিয়া সম্পাদনে কালক্ষেপণ হওয়ায় দেরি হচ্ছে বাঁধের কাজ। এছাড়া ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন হযে বয়ে আসা মনুনদীর অবস্থান ও প্রবেশ পথ সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় দুই দেশের নদী ও নদী সুরক্ষাবিষয়ক নানা ইস্যুতে জটিলতাও বাঁধের কাজে ধীরগতি এনেছে।  পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া, আলীনগর, গজভাগ এলাকার বাসিন্দা ইউপি সদস্য তাহির আলী, সংগঠক ফয়জুল হক, জিয়াউর রহমান ফরিদ জানান,  শিকড়িয়ার বেড়িবাঁধটি ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। সে বছর বাঁধের যে ১০০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। কয়েকদিন অতিবৃষ্টি ও উজানের ঢলে মনু নদীর বৃদ্ধি পাওয়া পানিতে সীমান্তবর্তী শিকড়িয়ার পুরাতন ভাঙন দিয়ে পানি প্রবেশ করায় স্থানীয় এলাকার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে থেকে বিএসএফের বাঁধায় মনুনদীর শিকড়িয়া বেড়িবাঁধের কাজ বন্ধ রয়েছে। বর্তমানে ভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে চলাচলের জন্য স্থানীয়রা বাশেঁর সাকো তৈরি করেছেন। 

 


এছাড়াও রাজাপুর, বেলেরতল, ছৈদল এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ঠিকাদারদের গড়িমসি, জমি অধিগ্রহণ ও সময়মতো অর্থের ছাড় না থাকায় কাজ বাস্তবায়নে বারবার বাঁধার সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।

তারা আরো বলেন, ২০২৪ সালের আগস্টের বন্যায়  পৃথিমপাশার শিকড়িয়া, টিলাগাঁও ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের পাঁচ শতাধিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২০১৮ এবং ২০২২ সালে দুই দফা বন্যায়ও টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়ন ও রাজনগর ও মৌলভীবাজার সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে যথাসময়ে কাজ শেষ না হওয়ায় এবারও বর্ষায় কুলাউড়া, রাজনগর, সদর উপজেলা বন্যার কবলে পড়তে হয়েছে। গত ৯ জুলাই  রাজনগরের উজিরপুরে  বাঁধে ১২০ ফুটের মতো ভাঙ্গন দেখা দেয়। এতে রাস্তাঘাটসহ ১০/১২টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবিতে তারা নানা কর্মসূচি পালন করেছেন। 


মানববন্ধন করে স্মারকলিপি জমা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তারপরও বিএসএফের বাধায় শিকড়িয়া, নিশ্চিন্তপুর, তেলিবিল, দত্তগ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ আটকে আছে। এদিকে সীমান্তঘেষা ত্রিপুরার লাটিয়াপোড়া এলাকায় বাঁধে ভাঙনদেখা দিলে ভারতীয়  কতৃপক্ষ বাঁধ মেরামতে জোর প্রস্তুতি নিলেও বাংলাদেশ অংশের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে। বিষয়টি গত ১৩  জুলাই  চলতি সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে উপস্থাপন করেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।


সরেজমিন মনু নদীর বেড়িবাঁধ এলাকা এবং সংলগ্ন একাধিক গ্রাম ঘুরে কথা হয় স্থানীয়দের সঙ্গে। এ সময় পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া, আলীনগর, গজভাগ এলাকার বাসিন্দা ইউপি সদস্য তাহির আলী, সংগঠক ফয়জুল হক, জিয়াউর রহমান ফরিদ জানান, মনু নদীর শিকড়িয়ার বেড়িবাঁধটি ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। সে বছর বাঁধের যে ১০০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। 

কয়েকদিন অতিবৃষ্টি ও উজানের ঢলে মনু নদীর বৃদ্ধি পাওয়া পানিতে সীমান্তবর্তী শিকড়িয়ার পুরাতন ভাঙন দিয়ে পানি প্রবেশ করায় স্থানীয় এলাকার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে থেকে বিএসএফের বাধায় মনুনদীর শিকড়িয়া বেড়িবাঁধের কাজ বন্ধ রয়েছে। বর্তমানে ভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে চলাচলের জন্য স্থানীয়রা বাশেঁর সাকো তৈরি করেছেন।

রাজাপুর, বেলেরতল, ছৈদল এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ঠিকাদারদের গড়িমসি, জমি অধিগ্রহণ ও সময়মতো অর্থের ছাড় না থাকায় কাজ বাস্তবায়নে বারবার বাঁধার সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। এর আগে ২০১৮, ২০২২ ও  ২৪ সালে বন্যায় উপজেলার টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, মনু নদী প্রতিরক্ষা বাঁধের কাজ এখন পর্যন্ত ৮০ শতাংশ শেষ হয়েছে। নানা জটিলতার কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। কুলাউড়ার ৪টি স্থানে ৪বার লোকবল নিয়ে গেছি কাজ করতে যাই কিন্তু বিএসএফের বাঁধায় সম্ভব হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ-ভারত শীর্ষ পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এতে শরীফপুর ইউনিয়নের চারটি স্থানে মোট ১ হাজার ৪০০ মিটার অংশের কাজ বন্ধ রয়েছে। এই স্থানে কাজ করার অনুমোতি চেয়ে ২০২৩ সালে যৌথ নদী কমিশন ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিতে চিঠিও দিয়েছিল। দুই দেশের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। শুধু কুলাউড়া উপজেলাকে রক্ষা করতেই ২০২০-২১ অর্থ বছর থেকে ২৮টি প্যাকেজে ৩০৭ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়। এসব কাজের মধ্যে, প্রতিরক্ষামূলক কাজের ২০টি, চর অপসারণ কাজের ৪ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ কাজের ৪টি প্যাকেজের কাজ রয়েছে। প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত কুলাউড়া উপজেলায় কাজের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, মনু নদীর বৃহৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে জেলা উন্নয়ন সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিএসএফের বাধা নিরসনের জন্য সরকারের উর্ধতন পর্যায়ে জানানো হয়েছে। প্লাবিত এলাকা পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তবর্তী শিকড়িয়া ও দত্তগ্রামে মনুনদীর বেড়িবাঁধের ভাঙনে ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাটের কাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারকে বিজিবি সহযোগিতা করবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA