বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

মৌলভীবাজারে ৫০০ পরিবার পেল ৫২ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাবার

এম এ হামিদ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ২১:৩৫ |

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। দিনব্যাপী বিশেষ কর্মসূচির মাধ্যমে বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় জুড়ী উপজেলার বিভিন্ন গ্রামে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ৫০০টি পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। একই সাথে আরও ৫০০টি পরিবারের মাঝে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণ করে বিজিবি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিজিবির মেডিকেল টিম দিনভর বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসা পরামর্শ প্রদান করে। বন্যার কারণে দীর্ঘ সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকা দুর্গম এলাকার বাসিন্দারা বিজিবির এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে কাজ করছে। সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছি। বন্যার পানি নেমে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা কার্যক্রম চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবি শুধু সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবেই নয়, বরং দুর্গত মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে। বিজিবির এই মানবিকতা অন্যদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে তারা মনে করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA