বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

রেলবন্দর স্থাপনের লক্ষে শাহবাজপুর জিরো পয়েন্টে কাস্টমস ও রাজস্ব কর্মকর্তাদের যৌথ পরিদর্শন

আশফাক আহমদ

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ২১:৪৬ |

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু সীমান্তের জিরো পয়েন্টে একটি আধুনিক রেলওয়ে বন্দর স্থাপনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রোববার দুপুরে প্রস্তাবিত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কাস্টমস ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকারী দলে ছিলেন সিলেট বিভাগীয় কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইসলামুল হক এবং বিভাগীয় রাজস্ব কর্মকর্তা শ্রাবন্তী আফরোজ। তারা লাতু সীমান্তের জিরো পয়েন্ট, নির্মাণাধীন রেলস্টেশন ও রেললাইন এলাকা ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেল পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে ৫২.৫৪ কিলোমিটার রেললাইন পুনঃনির্মাণের কাজ চলছে। ভারতীয় নির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভারতের আসাম রাজ্যের সাথে সংযোগকারী এই রেললাইনের কাজ ইতিমধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সীমা গত ৩০ জুন পার হলেও প্রকল্পের কাজ এখনো চলমান।

ব্যবসায়িক গুরুত্ব বিবেচনা করে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে লাতু (শাহবাজপুর) এলাকায় একটি রেলওয়ে বন্দর স্থাপনের দাবি জানানো হচ্ছিল। এর ফলে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে এলে কাস্টমস কর্মকর্তাদের পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শন শেষে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইসলামুল হক ও রাজস্ব কর্মকর্তা শ্রাবন্তী আফরোজ উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের জানান, এখানে সরকারের একটি রেলওয়ে বন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশে তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তারা আরও জানান, এখানে বন্দর স্থাপনের যথেষ্ট ভৌগোলিক ও বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে তারা সরকারের কাছে ইতিবাচক প্রতিবেদন দাখিল করবেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, রেল নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ৫২ বিজিবির লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা।

স্থানীয় সচেতন মহলের মতে, এখানে রেলওয়ে বন্দর স্থাপিত হলে বড়লেখাসহ পুরো সিলেটে অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA