কানাইঘাট উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটি অনুমোদনে আনন্দ মিছিল
দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট জেলা শ্রমিকদল কর্তৃক কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও পথসভা করেছেন দলীয় নেতাকর্মীরা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।
নবগঠিত উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক এবাদুর রহমান লালই’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়িত করে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় সিলেট জেলা শ্রমিকদলের আহ্বায়ক শ্রমিক নেতা সোরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট জেলা শ্রমিকদলের আহ্বায়ক সোরমান আলী ও সদস্য সচিব মো. নুরুল ইসলাম কানাইঘাট উপজেলা শ্রমিকদলের ২১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে এবাদুর রহমান লালই-কে আহ্বায়ক এবং শাহেদ আহমদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—তমিজ উদ্দিন, রুমান আহমদ, শাহিদুর রহমান, বাবুল আহমদ ও খসরুজ্জামান।
কমিটির সদস্যরা হলেন—আলম উদ্দীন, ফরিদ উদ্দিন, তায়েফ উদ্দিন, সোহেল আহমদ, শামিম আহমদ, মাহবুব আহমদ, রুহুল আমিন, জুয়েল আহমদ, মাসুক আহমদ, রুহুল আমীন (২), শাহিন আহমদ, হেলাল আহমদ, রফিক আহমদ ও আল-আমিন।
এদিকে নবগঠিত উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে কানাইঘাটে শ্রমিকদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
