বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ফেঞ্চুগঞ্জে আগুনে পুড়ল সাত দোকান, পথে বসল ৭ পরিবার 

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস রেডক্রিসেন্ট চেয়ারম্যানের 

মো. দেলওয়ার হোসেন পাপ্পু

স্টাফ রিপোর্টার, ফেঞ্চুগঞ্জ

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১৭:৩৯ |

ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে স্থাপনা ও দোকানের মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুনে সর্বস্ব হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন সাতটি নিম্ন-মধ্যবিত্ত পরিবার, যাদের একমাত্র আয়ের উৎস ছিল এসব দোকান। 

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিকুল ইসলাম জানান, রাত ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৩টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান তারা এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে টিনশেডের কাঁচাপাকা মার্কেটটির সাতটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা, কিন্তু দোকান মালিকদের তথ্যে ক্ষতির পরিমাণ আরো বেশি বলে জানান তিনি। 

তবে স্থাপনার মালিক মো. মাসুক মিয়া বলেন, আগুনে শুধু দোকানের মালামালই নয়, পুরো ভবনের কাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থাপনাটি ভেঙে নতুন করে নির্মাণ করতে ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. জামাল হোসেন (নিহা ভেরাইটিজ স্টোর), নিত্যময় চন্দ (মা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকস), মো. মামুন আহমদ (অল্প কম্পিউটার), আমজা মিয়া (ভেরাইটিজ স্টোর), শিশির দেবনাথ (স্টুডেন্ট লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি), প্রভাত দাস (মা ইলেকট্রনিকস) এবং বিপ্লব কুমার দেবনাথ (উর্মি স্টোর)।

স্থানীয়দের ভাষ্য, ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ী মধ্যবিত্ত পরিবারের সদস্য। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় ও ঋণের অর্থ দিয়ে তারা ছোট ছোট ব্যবসা গড়ে তুলেছিলেন। আগুনে সেই স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। 

ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব কুমার দেবনাথ জানান, এই মার্কেটে তারা দুই ভাই ব্যবসা করেন, অপর ভাইয়ের নাম শিশির দেবনাথ। পরিবারে আহার যোগানোর একমাত্র সম্বল ছিল তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে থাকা পণ্য, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জামসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকায় দাঁড়িয়েছে বলে তারা দাবি করেন। 

ফেঞ্চুগঞ্জে সরকারি হাসপাতাল পরিদর্শনে ওইদিন ফেঞ্চুগঞ্জে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কারো সাথে দেখা হয়নি, তবে আর্থিকভাবে অসচ্ছল ব্যবসায়ীদের সাধ্যমতো সহযোগিতার কথা এ প্রতিবেদককে জানান তিনি।  

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA