বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. প্রযুক্তি
  3. বিস্তারিত

নিজের তৈরি বিমানে আকাশে উড়াল

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১৬:০১ |

কোনো প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা নেই। আর্থিক টানাপোড়েনে পড়াশোনা থেমেছে এসএসসিতেই। তবুও অদম্য ইচ্ছাশক্তি আর প্রযুক্তির সহায়তায় এক আসনের ছোট একটি বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার যুবক মারুফ মোল্যা। সম্প্রতি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেই বিমানে চড়ে সফলভাবে আকাশে উড়েছেন তিনি।


সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরচলা গ্রামের বাসিন্দা মারুফ মোল্যা টানা সাত মাসের চেষ্টায় বিমানটি তৈরি করেছেন। ইউটিউব ঘেঁটে বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করে এটি নির্মাণে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বিমানটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন তিনি। প্রথম প্রচেষ্টায় খুব বেশি উঁচুতে ওঠা সম্ভব না হলেও, এই উড্ডয়নকেই নিজের স্বপ্নপূরণের পথে বড় অর্জন হিসেবে দেখছেন এই তরুণ।

এর আগে মারুফ আকাশে ওড়ার একটি প্যারাগ্লাইডারও তৈরি করেছিলেন। কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্যারাগ্লাইডিং করতে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। এরপর ইউটিউবের সহায়তা নিয়ে গত বছর মাত্র এক লাখ টাকা খরচে সেটি তৈরি করে সফলভাবে আকাশে ওড়েন। পরবর্তীতে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি করা বিমান আকাশে উড়তে দেখে নিজেই একটি বিমান তৈরির কাজে হাত দেন।

তবে বিমান তৈরির পথটি সহজ ছিল না মারুফের জন্য। কাজ শেষ হওয়ার পর প্রথমদিকে উড্ডয়নে ব্যর্থ হন তিনি। পরে মানিকগঞ্জ থেকে ওই উদ্ভাবক জুলহাসকে আমন্ত্রণ জানিয়ে আনলে তিনি কিছু কারিগরি ত্রুটি ধরিয়ে দেন। সেই পরামর্শ কাজে লাগিয়ে চূড়ান্ত সফলতা পান মারুফ।

এদিকে মারুফের আকাশে ওড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করছেন। শুরুতে যারা তার এই উদ্যোগ নিয়ে উপহাস বা সমালোচনা করেছিলেন, তারাও এখন বিস্ময় ও আনন্দ প্রকাশ করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে মারুফ মোল্যা বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। গত বছর নিজের তৈরি প্যারাগ্লাইডার দিয়ে উড়েছি, এবার বিমানে উড়তে পেরে খুব ভালো লাগছে। বিদেশ থেকে একটি প্যারাগ্লাইডার আনতে ৯ থেকে ১০ লাখ টাকা লাগে, সেখানে আমি মাত্র এক লাখে সেটি বানিয়েছি। সরকারি সহায়তা ও যথাযথ কারিগরি প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে আরও উন্নত ও নিরাপদ বিমান তৈরি করতে চাই আমি।’

স্থানীয় বাসিন্দা কাদের শেখ ও ইলিয়াস জানান, শুরুতে গ্রামের কেউ বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন তারা মারুফকে নিয়ে গর্বিত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে বলে মনে করেন তারা।

একই প্রত্যাশা ব্যক্ত করেন চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘মারুফের উদ্ভাবনী মেধা অসাধারণ। উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়া হলে এই তরুণ শুধু সদরপুর নয়, পুরো দেশের জন্যই সম্মান বয়ে আনতে পারবে।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

প্রযুক্তি এর আরো খবর

ফেইসবুকে ফের বিভ্রাট
শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার
এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে
বিশ্বে প্রথম সমুদ্রের নিচে বায়ুশক্তিচালিত ডাটা সেন্টার চালু চীনে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA