নৌকার ভেতরে তরুনীকে হেনস্থা, মাঝি গ্রেফতার
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ২৩:৩৯ |
সুনামগঞ্জের শাল্লায় নৌকার ভেতরে এক তরুণীকে হেনস্থার অভিযোগে হেলিম মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত হেলিম মিয়া পেশায় নৌকার মাঝি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান।
জানা যায়, ভুক্তভোগী তরুনী ঢাকা থেকে সুনামগঞ্জের শাল্লায় আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আটক হেলিম মিয়ার নৌকায় উঠেন। অন্য কোনো যাত্রী না নিয়ে মাঝি রওয়ানা হয়ে যান। পরে হাওরের মাঝেখানে ওই তরুণীকে হেনস্থা করতে থাকেন। পেছনে অন্য একটি নৌকায় থাকা যাত্রী পিন্টু দাস এসে ওই তরুনীকে উদ্ধার করেন।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০৬) রুজু করা হয়েছে। অভিযুক্ত হেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা

