বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সিলেটে সরকারি ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০১:৩০ |

সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর বাজার থেকে ফাল্গুনী পর্যন্ত এবং তোয়াক্কুল মিল থেকে নূরপুর আঠালু পর্যন্ত চলমান সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে নানা অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং সরকারি মালামাল অপব্যবহারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জেলা প্রশাসক, সিলেটের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগে বলা হয়েছে, ড্রেন নির্মাণের প্রয়োজনে যেসব ব্যক্তির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে, কাজ শেষে সেগুলো যথাযথভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে না। তবে স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে সরকারি নির্মাণসামগ্রী ব্যবহার করে ব্যক্তিগত সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এছাড়া একটি ড্রেনের কাজ সম্পূর্ণ শেষ না করেই বিভিন্ন স্থানে খণ্ড খণ্ডভাবে নির্মাণকাজ পরিচালনা করায় অসম্পূর্ণ ড্রেন, জলাবদ্ধতা এবং যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়দের দাবি, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও ঠিকাদারের যথাযথ উপস্থিতি ও তদারকির অভাবে নিম্নমানের রড, বালু, পাথর ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এতে নির্মাণকাজের গুণগত মান নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।

এ অবস্থায় এলাকাবাসী অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সরকারি অর্থ ও নির্মাণসামগ্রীর অপব্যবহার বন্ধ, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করা এবং অসম্পূর্ণ ড্রেন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ৫ জুলাই জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান প্রকৌশলীকেও অভিযোগের বিষয়ে দরখাস্তের মাধ্যমে অবহিত করা হয়েছে।--
শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA