বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সুনামগঞ্জে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত

লতিফুর রহমান রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ২৩:৫৩ |

সুনামগঞ্জে বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসন ও টাস্কফোর্সের অভিযান জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

 সোমবার (০৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার পরিবেশ রক্ষা, নদীর নাব্যতা বজায় রাখা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় বালুমহাল সংক্রান্ত বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান জোরদারকরণ বিষয়ে জোরালো বক্তব্য রাখেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

​সভায় বক্তারা জেলার বালুমহালসমূহের আইনানুগ ও নিয়মতান্ত্রিক পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে জেলার জীবনরেখা হিসেবে পরিচিত নদীগুলোর পাড় রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলন এবং নির্বিচারে নদীর পাড় কাটার বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ (শূণ্য সহনশীলতা) নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

​সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ জেলার যেসব এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন চলছে, সেখানে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) ও টাস্কফোর্সের নিয়মিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে। শুধু দিনের বেলাই নয়, রাতের আঁধারে যারা নদী ও পরিবেশের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

​পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, নদী ও পরিবেশ ধ্বংসকারী সিন্ডিকেট যত শক্তিশালীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। টাস্কফোর্সের অভিযানে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সরকারি নিয়ম অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। যারা উচ্চ আদালতের নির্দেশনা কিংবা ইজারার শর্ত লঙ্ঘন করবেন, তাদের ইজারা বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি রাজস্ব সুরক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা আমাদের প্রধান দায়িত্ব।

​সভায় জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার সচেতন মহল প্রশাসনের এই কঠোর অবস্থান ও সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং এর দ্রুত বাস্তবায়ন দাবি করেছেন।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA