বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা মায়ের
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ২০:২৬ |
সুনামগঞ্জের বিশম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন।
ঘটনাটি সোমবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ঘটেছে।
নিহতরা হলেন, নুরুল আমিন (৬০) তাঁর স্ত্রী (৫০) ও ছেলে ফরহাদ (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে নিহত নুরুল আমিন স্ত্রী, ছেলেকে নিয়ে বাড়ির পাশে একটি টং দোকান মেরামত করছিলেন।
কাজের এক পর্যায়ে হঠাৎ ছেলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন, তাকে বাঁচাতে পিতা নুরুল আমিন এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর মা ও বাঁচাতে এগিয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুৎস্পৃষ্টদের উদ্ধার করে বিশম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিশম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নিহতদের আত্মীয় সাংবাদিক শফিউল আলম সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম
এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে বিমানবন্দরে সংবর্ধিত সাবেক যুবদল নেতা আশিক
আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে হাসপাতালে ১১৪
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
