বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

দোয়ারাবাজারে নইছড়া খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

হারুন অর রশিদ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ২০:২৫ |

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘আলমখালী নইছড়া খাল’ অবৈধভাবে দখল ও ভরাটের ফলে এলাকায় কৃত্রিম ও স্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে। এতে আলমখালী এলাকার শতাধিক বাড়িঘর পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে এবং দ্রুত খাল পুনঃখনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে বুধবার (২৪ জুন) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ব্যানার ও প্লেকার্ড হাতে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা জানান, খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক বাড়িঘর এখন পানির নিচে। ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ রয়েছে, অনেক পরিবারকে কেবল শুকনো খাবার খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। টানা জলাবদ্ধতায় এলাকার প্রধান সড়কসহ গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এবং মুসল্লিরা মসজিদে যেতে পারছেন না। পুরো এলাকা এখন একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল আলমখালী নইছড়া খালের বিভিন্ন অংশ দখল করে পুকুর, বসতঘর, দোকানপাট ও রাস্তাসহ নানা অবৈধ স্থাপনা তৈরি করেছে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে, যা গ্রামীণ অবকাঠামো ও কৃষিজমির ব্যাপক ক্ষতি সাধন করছে।

মানববন্ধনে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক বলেন, খালটি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় ইউপি সদস্য ওমর গনি বলেন, খালটি দখলমুক্ত করা এখন সময়ের দাবি। আমি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মানববন্ধনে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব কবির হোসেন, ফারুক মিয়া, আব্দুল মনাফ, ইসমাইল মিয়া, রফিকুল ইসলামসহ এলাকার সর্বস্তরের কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ জনতা দ্রুত খাল উদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী এই বিষয়ে সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA