বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কানাইঘাটে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

হাফিজ আহমদ সুজন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ২১:২০ |

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বক্তারা দেশের অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরাম চন্দ্রের বিগ্রহ নির্মাণে ধর্মান্ধ গোষ্ঠীর বাধা প্রদানের ঘটনা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘুদের ৮ দফা দাবি মেনে নেবে এবং পলাশবাড়ীসহ সকল স্থানে ধর্মীয় অধিকার নিশ্চিত করবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য বাবু দূর্গা কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মঞ্জু লাল দাস, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য পাপ্পু বহ্নি, কানাইঘাট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, পৌর শাখার সভাপতি জগদীশ চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র দাস, কানাইঘাট বামজঙ্গা মহাশক্তি পীঠের সভাপতি ডাঃ মানিক লাল দাস ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হরিপদ শর্মা, সুরেশ রায়, গৌরাঙ্গ দাস, লিটন দাস, বাবুলাল সরকার, মিঠু দাস এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পুরাতন কমিটি ভেঙে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে বাবু ভজন লাল দাসকে পুনরায় সভাপতি এবং অলক চক্রবর্তীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি তপন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস। জেলা নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

সভায় বক্তারা পূজা উদ্যাপন পরিষদকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় এই সংগঠন কাজ করে যাবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA