বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মাননা পেলেন আবুল কালাম সেতু

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১৯:০১ |

সিলেটের বালাগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবক শহীদ আবুল কালাম সেতুকে বিশেষ সম্মাননা ও প্রশংসাপত্র প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রশংসাপত্রে এই কৃতজ্ঞতা ও স্বীকৃতি জানানো হয়।

প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, শহীদ আবুল কালাম সেতু প্রবাসে অবস্থান করলেও দীর্ঘ সময় ধরে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিভৃতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে তার আর্থিক সহযোগিতা এবং অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে তার মানবিক উদ্যোগগুলো উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

শহীদ আবুল কালাম সেতু বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাজিপুর গ্রামের প্রয়াত আব্দুস সহিদের ছেলে। তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির সহসভাপতি এবং একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত।

উপজেলা প্রশাসনের মতে, তার এই জনকল্যাণমূলক উদ্যোগগুলো শুধুমাত্র এলাকার শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়নই ঘটাচ্ছে না, বরং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং সমাজের নৈতিক মূল্যবোধ বিকাশে তার অবদান অনস্বীকার্য।

প্রশংসাপত্রে আরও বলা হয়, প্রবাসে থেকেও মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি তার এই সুগভীর মমতা এবং দায়িত্ববোধ সর্বমহলে প্রশংসিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এদিকে, উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, প্রবাসীদের এ ধরনের সম্মাননা প্রদান তাদের সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং এর ফলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA