বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জ প্রশাসনের সম্মাননা পেলেন আবুল কালাম সেতু

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১৫:৩৭ |

বালাগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্যস্থ বাঙ্গালী কমিউনিটি নেতা ও সংগঠক, তরুন সমাজকর্মী শহীদ আবুল কালাম সেতুকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও কৃতজ্ঞতা জানিয়েছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন।

জানা যায়, বালাগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থান করে ও শহীদ আবুল কালাম সেতু দীর্ঘদিন ধরে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্টাকালিন কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাজিপুর গ্রামের প্রয়াত আব্দুস সহিদ এর ছেলে।


প্রশংসাপত্রে বলা হয়, তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করেছেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।


উপজেলা প্রশাসনের মতে, তাঁর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়নেই ভূমিকা রাখছে না, বরং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও স্থাপন করছে। তাঁর অবদান শিক্ষার্থীদের শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি সমাজের মানবিক ও নৈতিক মূল্যবোধ বিকাশে ও সহায়ক হিসেবে কাজ করছে।


প্রশংসাপত্রে আরও উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থান করেও মাতৃভূমির শিক্ষা, সমাজ ও আগামী প্রজন্মের কল্যাণে তাঁর দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক চেতনার পরিচয় সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবুল কালাম সেতুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয় এবং ভবিষ্যতে, সমাজ ও শিক্ষার কল্যাণে তাঁর এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।


স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রবাসীদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজ উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যদের ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA