বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

শাল্লায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকুল আহমদ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ২০:০২ |

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ ও অংশীজনের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিইএমআরসিবি, রিভার প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), এপটিসা ও ব্র্যাক যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

শাল্লা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ।

প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রকল্প বাস্তবায়নে কমিউনিটির অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে আলোচনার এক পর্যায়ে উপজেলার প্রতাপপুরে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তব্যে শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “প্রতাপপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে, কিন্তু এর স্থান নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রকল্পটি কালনী নদী থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে অবস্থিত। ওই এলাকায় প্রতি বছর গড়ে ২০ থেকে ৩০ মিটার নদীভাঙন ঘটে। ভবন নির্মাণের আগেই যদি এলাকাটি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ে, তবে এই বিপুল সরকারি অর্থের অপচয়ের দায়ভার কে নেবে?

তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে এই প্রকল্প সম্পর্কে আগেভাগে অবহিত করা হয়নি। তাই জনস্বার্থ ও সরকারি সম্পদের নিরাপত্তার খাতিরে প্রকল্পটি দ্রুত নিরাপদ কোনো স্থানে স্থানান্তরের দাবি জানান তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইস মজুমদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার এবং শাল্লা থানার এসআই শাহজাহান মিয়া। এছাড়াও রিভার প্রকল্পের প্রতিনিধি মো. মিজানুর রহমান চৌধুরী, শ্যামলেন্দু দে, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে বক্তারা দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জনমতের গুরুত্ব নিশ্চিত করার ওপর জোর দেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA